Wednesday, February 11, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক

আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক

সংবাদদাতা,দুর্গাপুরঃ  আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ ব্যাঙ্ক ও কৃষকদের একাধিক সংগঠন। ফলে সরকারি ব্যাঙ্ক,বিভিন্ন রাজ্যের সরকারি দপ্তর,গণপরিবহন পরিষেবা এবং বাজার-দোকানে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দাবিগুলির মধ্যে রয়েছে আইন করে শ্রমিকদের নূন্যতম অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে,লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ব্যক্তিগত মালিকের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে,কৃষকদের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে,দেশ জুড়ে বিপুল বেকারত্বের বিরুদ্ধে,শিক্ষা শেষে কর্ম সংস্থানের দাবিতে,ধর্মীয় সংঘাত জিইয়ে রেখে দেশের যুবকযুবতীদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে। ধর্মঘটে সামিল হচ্ছে আইএনটিইউসি, সিটু,এআইটিইউসি,এইচএমএস সহ দেশের ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এই ধর্মঘটে বিএমএস অংশ নিচ্ছে না। দুর্গাপুরেও এই ধর্মঘট সফল করার জন্য আইএনটিইউসি,সিটু,এআইটিইউসি,এইচএমএস-এর পক্ষ থেকে প্রচার করা হয়েছে। ইতিমধ্যেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) ইস্পাত ভবনের ডিআইসি কার্যালয়ে স্ট্রাইক নোটিশ দিয়েছে ‘আইএনটিইউসি’ অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেছেন, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল,লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে বেসরকারিকরণের প্রতিবাদে,ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে এই নোটিশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের ধর্মঘট সফল করার জন্য বিগত দিনে তাদের সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। বিভিন্ন সংগঠনের ডাকা একদিনের এই সাধারন ধর্মঘটের জেরে বৃহস্পতিবার দেশজুড়ে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments