সংবাদদাতা,মাধাইপুরঃ একদিকে ভ্যালেন্টাইন ডে তে মেতেছে সমগ্র দেশ। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটিকে ভালোবাসা জানাতে লাল গোলাপের ছড়া ছড়ি। আনন্দে মেতেছে বহু মানুষ। অথচ এই দিনেই দেশের সেই কলঙ্কময় ও রক্তক্ষয়ী দিন,যেদিন জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন দেশের ৪০ জন বীর জওয়ান। সেই বীর জওয়ানদের ভোলেনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সমর্থকরা। তাই এই দিনটিকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে জাতীয় পতাকা নিয়ে তাদের স্মরণ করা হয়। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় শহীদ ৪০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারত। হামলার ৭ম বার্ষিকীতে ফিরে দেখা ইতিহাস,তদন্তের গতিপ্রকৃতি ও বালাকোট এয়ারস্ট্রাইক। সাত বছর আগে ২০১৯ সালের এই দিনেই ভারতের ইতিহাসে এক কলঙ্কময় ও রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ-এর ৪০ জন বীর জওয়ান। এদিন সেই আত্মত্যাগের সপ্তম বার্ষিকীতে গোটা দেশর সাথে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এক মিনিট নীরবতার সাথে মোমবাতি জ্বালিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ।
পুলওয়ামার বীর শহীদদের তৃণমূলের শ্রদ্ধা
RELATED ARTICLES



