আসানসোল,১৫ ফেব্রুয়ারীঃ স্বনির্ভর বাংলা গড়ার লক্ষে বেকার যুবকদের জন্য যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকে সেই শিবিরে এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন ও ফর্ম বিলি শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত শিবিরের মাধ্যমে বেকার যুবকদের ফর্ম বিলি করা হবে। অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল,দুর্গাপুর,উখড়া সহ বিভিন্ন এলাকায় এই শিবির করা হয়েছে। আসানসোললের রবীন্দ্র ভবনের শিবিরে যুব সাথী প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলা শাসক এস পুন্নমবলম, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী। জেলা শাসক এস পন্নাবলম জানান, স্বনির্ভর বাংলা গড়ার লক্ষে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক উর্ত্তীণ বেকার যুবকদের জন্য যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছেন। ৪০ বছর পর্যন্ত মাধ্যমিক পাশ বেকার যুবকযুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এছাডা়ও এই শিবিরে লক্ষীর ভান্ডারে যারা এখনো ভাতা পাচ্ছেন না তাদের ফর্মও দেওয়া হচ্ছে এবং অন্যের জমিতে ক্ষেত মজুরের কাজ করা ব্যাক্তিদের বছরে ৪০০০ টাকা করে দেবার ফর্মও দেওয়া হচ্ছে।
যুব সাথী প্রকল্পের শিবিরে মন্ত্রী সহ প্রশাসনিক কর্তারা
RELATED ARTICLES



