Sunday, February 15, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গশিব ভক্তদের হাতে পুজোর উপাদান তুলে দিল তৃণমূল কংগ্রেস

শিব ভক্তদের হাতে পুজোর উপাদান তুলে দিল তৃণমূল কংগ্রেস

উখড়া,১৫ ফেব্রুয়ারীঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম বধর্মান জেলাজুড়েও পালিত হচ্ছে মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি। সেই সময় স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন শিব। আবার এই রাতেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার লক্ষ্য নিয়ে ভক্তরা এই বিশেষ ব্রত পালন করে আসছেন। এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল,দুধ,বেলপাতা,ফুল দিয়ে পুজো করা হয়। এদিন দেখা গেল শংকরপুর মোড়ের সামনে শিবভক্তদের হাতে পুজোর ডালি তুলে দিল উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানের উদ্যোক্তা উখড়া পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সরণ সায়গল জানান, ২০২৫ সাল থেকে তারা এই অনুষ্ঠান শুরু করেছেন। এই রাস্তার ওপর দিয়ে এখানকার বিখ্যাত শিব মন্দির বিশ্বেশ্বরী নীলকন্ঠ তলায় প্রচুর ভক্ত শিবের মাথায় জল ঢালতে যান। এদিন সেই সব ভক্তদের হাতেই তুলে দেওয়া হয় পুজোর প্রয়োজনীয় উপাদান সামগ্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments