আসানসোল,১৬ ফেব্রুয়ারীঃ রাজ্য সরকারের ভাতা নিয়ে তোপ দাগলেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সোমবার তিনি আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এখানে তিনি আসানসোল লোকসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিভিন্ন দূর্ণীতি নিয়ে অভিযোগ করেন। এছাড়াও রাজ্য সরকারের একাধিক ভাতা দেওয়া নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন,রাজ্য সরকার ঋণের বোঝা এতো বাড়িয়ে চলেছে যা কল্পনার বাইরে। ভাতার কারণে রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। আগামী দিনে রাজ্য সরকার ভাতা দিতে পারবে না,তখন চারিদিকে অশান্তি আর বিক্ষোভ সামলাতে পুলিশ প্রশাসন নাজেহাল হয়ে যাবে।
রাজ্য সরকারের ভাতা নিয়ে তোপ বিজেপি সাংসদের
RELATED ARTICLES



