সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের কোন হাসপাতালে তাঁর অসুস্থ ছেলে ভর্তি আছে তা না জেনেই ছেলেকে দেখতে দুর্গাপুরে চলে আসেন বীরভূমের ভীমগড়ের রতনপুরের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা মা। বাসে করে প্রথমে তিনি বেনাচিতিতে আসেন। হাসপাতালে যাবেন শুনে তাকে মিনিবাসে উঠতে বলেন বাসকর্মীরা। গান্ধী মোড়ের কাছে বেসরকারী হাসপাতালের কাছে তাঁকে নামিয়ে দেয় বাসের কন্ডাক্টর। দেখা যায় সেই হাসপাতালে তার ছেলে ভর্তি নেই। স্বাভাবিকভাবেই দিশাহারা হয়ে এদিকওদিক ঘুরতে থাকেন তিনি। একজন বৃদ্ধাকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁর কাছে ছুটে আসেন সেখানে কর্তব্যরত ট্রাফিক গার্ড কর্মী সৌরভ দাস। তিনি জানতে পারেন ওই বৃদ্ধার ছেলে বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি। সেই ঠিকানা বৃদ্ধা জানেন না। বিষয়টি ফোন করে ট্রাফিক ওসি সুকান্ত দাসকে জানান সৌরভ। এরপরই ট্রাফিক ওসি সেখানে হাজির হয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তার ব্যাগ থেকে তাদের এক আত্মীয়ের ফোন নম্বর পান। ফোন করে জানা যায় বিধাননগরের কোন হাসপাতালে তার ছেলে ভর্তি আছে। ট্রাফিক ওসি সুকান্ত দাস নিজের গাড়ি করে বৃদ্ধাকে বিধাননগরের সেই হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাঁর নাতনির হাতে তুলে দেন।
হাসপাতালে ভর্তি ছেলের কাছে অসহায় বৃ্দ্ধাকে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ
RELATED ARTICLES



