Friday, February 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজঙ্গিযোগ অভিযোগ তুলে হুমকি ফোন অনিন্দিতা মুখোপাধ্যায়কে

জঙ্গিযোগ অভিযোগ তুলে হুমকি ফোন অনিন্দিতা মুখোপাধ্যায়কে

দুর্গাপুর,১৯ ফেব্রুয়ারীঃ দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়কে অচেনা নম্বর থেকে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনিন্দিতা জানিয়েছেন, তিনি বছর দুই আগে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। তার সূত্র ধরে তাকে অনবরত অজানা নম্বর থেকে ফোন করে বিরক্ত ও হুমকি দেওয়া হচ্ছে। জঙ্গী যোগের অভিযোগ তুলে দিল্লি পুলিশের নাম করে  তাকে হুমকি দিয়ে বলা হচ্ছে দিল্লিতে এসে তিনি যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তাকে বলা হচ্ছে,আপনি যখন কাশ্মীর বেড়াতে এসেছিলেন, সেই সময় সেখানে আপনি জঙ্গিদের সঙ্গে কথাবার্তা বলেছেন। এই ধরনের ফোন পেয়ে রীতিমতো উদ্বিগ্ন পুরসভার চেয়ারপার্সন  অনিন্দিতা মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে তারা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। অপূর্ববাবু বলেন,সাইবার অপধীরা এভাবেই মানুষকে ভয় দেখিয়ে চলেছে। অনেক মানুষকেই ডিজিটাল অ্যারেস্ট করে তাদের থেকে মোটা টাকা আদায় করেছে। আমাদের ক্ষেত্রেও সেরকম করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, এই সব অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া দরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments