Saturday, February 21, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকুলটিতে মাকে হত্যা করে আত্মঘাতী ছেলে

কুলটিতে মাকে হত্যা করে আত্মঘাতী ছেলে

কুলটি,২০ ফেব্রুয়ারীঃ মাকে গুলি করে আত্মঘাতী হলো ছেলে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানা এলাকায়। মৃতদের নাম সন্ধা মুখোপাধ্যায়(৭২) ও ছেলে রাজা মুখোপাধ্যায়(৫০)। স্থানীয়দের কাছে জানা গেছে, গুলি করে আত্মঘাতী হওয়ার আগে বাড়িতে আগুন লাগিয়ে দেয় ছেলে। মৃত রাজা বেসরকারি নিরাপত্তা সংস্থায় গ্যানম্যানের কাজ করতেন। কিন্তু বিগত প্রায় ৬ মাস ধরে সেই কাজ না থাকায় কর্মহীন ছিলেন তিনি। এলাকার লোকজনদের ধারনা,কাজ না থাকার কারনেই সে মানসিক অবসাদে ভুগছিল। এনিয়ে সংসারে বাবা ও মায়ের সঙ্গে প্রায় অশান্তি চলত। গত বুধবার বাবা দয়াময় মুখোপাধ্যায়কে মারধর করে রাজা। ছেলের অত্যাচারে বাড়ি ছেড়ে পুরুলিয়ায় মেয়ের বাড়ি চলে যান দয়াময়। এরমধ্যেই বৃহস্পতিবার রাতে মাকে গুলি করে মারে রাজা। তাঁর কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল। সেটা দিয়ে প্রথমে মাকে গুলি করে। পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হয় রাজা। স্ত্রী ও ছেলের মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে কুলটিতে আসেন দয়াময়। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকলের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করে। কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তের পর দেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments