দুর্গাপুর,২১ ফেব্রুয়ারীঃ দুর্গাপুরে সিটি সেন্টার ফেজ টু পলাশডিহা অঞ্চলে পথ চলা শুরু হলো বেসরকারি ‘বেদা’ হাসপাতালের। শনিবার বিকেলে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,পুলিশ কমিশনার সুনীল চৌধুরী,জেলা শাসক এস পুন্নামবালম, জেলা তৃণমূল সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা। এই প্রথম দুর্গাপুরে স্ত্রীরোগ,শিশু সহ কার্ডিয়াক বিভাগ নিয়ে একটি হাসপাতাল চালু হলো। এই হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ঝিলম মুখোপাধ্যায়,পেড্রিয়াটিক বিশেষজ্ঞ সীতাংশু চট্টোপাধ্যায় ও হৃদশল্য বিশেষজ্ঞ জয় সান্যাল। তারা দাবি করেছেন, ‘এই হাসপাতালে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। অস্ত্রোপচারের জন্য দুটি ওটি সহ ১০৫ টি শয্যা রয়েছে হাসপাতালে। আধুনিক কেবিন,দক্ষ নার্স সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন হাসপাতালে।
দুর্গাপুরের পলাশডিহায় নতুন হাসপাতালের উদ্বোধন
RELATED ARTICLES



