দুর্গাপুর,২২ ফেব্রুয়ারীঃ দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় নাগরিক পরিষেবার বেহাল দশা ও কাজের দাবি জানিয়ে প্রায় ৩০০ পরিবার শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। যদিও এই দাবি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। এদিন সন্ধ্যায় ধান্ডাবাগের বাগদি পাড়ায় বিজেপির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত মহিলাদের বক্তব্য দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। নেই নিকাশি ব্যবস্থা, বেহাল রাস্তাঘাটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। তাদের আরও অভিযোগ, এই এলাকার পুরুষদের অনেকে নিয়মিত কাজ পান না। সংসার চালাতে অনেককে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতেই তারা দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেছেন, এই সব অভিযোগের কারনেই প্রায় ৩০০টি পরিবার তাদের দলে যোগ দিয়েছেন। অন্যদিকে, বিজেপি বিধায়কের এই দাবি অস্বীকার করে তৃণমূলের স্থানীয় প্রাক্তন পুর প্রতিনিধি সুনীল চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেছেন, এই এলাকার বাসিন্দারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সব সমস্যার তৎকালীন সমাধান সবসময় সম্ভব না হলেও কাজ চলছে। তাই,অকারনে কেউ বিজেপিতে যোগ দেবে না।
দুর্গাপুরের ৩০০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে,দাবি লক্ষ্ণণ ঘোড়ুইয়ের
RELATED ARTICLES



