Monday, February 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমাইনস বোর্ড অফ হেলথে জরুরী বৈঠক

মাইনস বোর্ড অফ হেলথে জরুরী বৈঠক

আসানসোল,২৩ ফেব্রুয়ারীঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আসানসোল মাইনস বোর্ড অফ হেলথে জরুরী বৈঠক হল। উপস্থিত ছিলেন জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং,আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমূখ। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মাইনস বোর্ড অফ হেলথের উন্নয়নের জন্য এবং কর্মচারীদের উন্নয়নের স্বার্থে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা কর্মচারীদের জানানো হয়েছে, তাদের মতামত জানার পর সিদ্ধান্ত কার্যকর করা হবে। ২০২২ সালের পর শেষ বোর্ড মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো কর্মচারীদের জানানো হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী আরো জানান, কুলটি বিধানসভার নিয়ামতপুর এলাকায় নেশা মুক্তি কেন্দ্র খোলার পাশাপাশি বিভিন্ন জরুরী পরিষেবা নিয়েও বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments