Tuesday, February 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

দুর্গাপুর,২৪ ফেব্রুয়ারী: একই সঙ্গে আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্কের ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। দুই আদালতেরই কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। আইনজীবী সহ বিচার প্রার্থী ও অন্য সব কর্মীদের আদালত থেকে বাইরে চলে যেতে বলা হয়। শুনশান করছে আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর মহকুমা আদালত। ঘটনায় জানা গেছে, মঙ্গলবার তখন প্রায় সাড়ে বারোটা। আসানসোল জেলা আদালতে কাজ কর্ম তুঙ্গে। এজলাসে মামলার শুনানি চলছে। এমন সময় ডিস্ট্রিক্ট জাজের মোবাইলে একটি ফোন আসে। ফোনে বলা হয় আদালত চত্বরে বোমা আছে। মুহুর্তের মধ্যে মামলার শুনানি বন্ধ করে আইনজীবী সহ সবাইকে আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারকরা। খবর দেওয়া হয় পুলিশে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বোম্ব স্কোয়াড পুলিশ কুকুর নিয়ে আদালতে চলে আসে। কিছুক্ষণের মধ্যে খবর পাওয়া যায় দুর্গাপুর মহকুমা আদালতেও বোমা আছে। দুর্গাপুর মহকুমা আদালত থেকেও আইনজীবী সহ আদালতে আসা সবাইকে বার করে দেওয়া হয়। পুলিশ আদালতে সমস্ত জায়গায় তল্লাশি শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments