Thursday, March 5, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবৈধ ভোটারের নাম বাদ কেন,প্রতিবাদে বামেদের বিক্ষোভ দুর্গাপুরে

বৈধ ভোটারের নাম বাদ কেন,প্রতিবাদে বামেদের বিক্ষোভ দুর্গাপুরে

দুর্গাপুর,৫ মার্চঃ রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এদের মধ্যে বৈধ ভোটারও আছে। এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বামপন্থী সংগঠনগুলি। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করেন বামকর্মী ও সমর্থকেরা। বিক্ষোভে নেতৃত্ব দেন বামনেত্রী ঐশী ঘোষ, সিপিএম নেতা সিদ্ধার্থ বসু সহ জেলার একাধিক বাম নেতা। কয়েক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ,তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম ‘বিচারাধীন’ হিসেবে রেখে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা। এর ফলে বহু সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না,তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাম নেত্রী ঐশী ঘোষ বলেন,পরিকল্পিতভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বহু বৈধ ভোটারকে অকারণে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে,যা গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, যতদিন না সমস্ত বৈধ ভোটারের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে,ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments