বাঁকুড়া,৫ মার্চঃ এস আই আর চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম যাওয়া নিয়ে শাসক দল তৃণমূল ও বাম-কংগ্রেস যখন বিজেপির চক্রান্ত বলে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে,ঠিক তখনই দেখা গেল এক বিজেপি নেতার নাম বাদ যাওয়া নিয়ে এবার তিনিও কার্যত কমিশনকেই দুষলেন। এমনই ঘটনা দেখা তৃণমূলের মদতে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেগেল বাঁকুড়ায়। নিজের নামের পাশে ডিলিটেড লেখার প্রতিবাদ জানিয়ে বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন ওই বিজেপি নেতা ও তার অনুগামীরা। নিজের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির বাঁকুড়া ৪ নম্বর মন্ডলের সহ সভাপতি রাকেশ চট্টরাজ। শাসক দলের মদতে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান ওই বিজেপি নেতা। তৃণমূলের দাবি,প্রশাসনিক আধিকারিকরা নয়,নাম বাদ পড়ার জন্য দায়ী নির্বাচন কমিশনই। নাটক না করে সেখানেই দরবার করুক। রাকেশ চট্টরাজের বাড়ি বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা গ্রামে। দীর্ঘ কয়েক পুরুষ ধরে ওই গ্রামে বসবাস করে আসছেন। গত লোকসভা নির্বাচনেও পরিবারের অন্যান্য সদস্যের পাশাপাশি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। কিন্তু,এস আই আরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে। সাধারণত মৃত,স্থানান্তরিত,একাধিক বুথে নাম থাকা অথবা এনুমারেশান ফর্ম জমা না দেওয়া হলে এস আই আরের চূড়ান্ত তালিকায় ভোটারের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকার কথা। রাকেশ চট্টরাজের ক্ষেত্রে কোনো শর্তই প্রযোজ্য নয়। তারপরেও এস আই আরের চূড়ান্ত তালিকায় কেন তাঁর নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প- তা নিয়ে প্রশ্ন উঠছে।
নিজের নামের পাশে ডিলিটেড,বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি নেতার
RELATED ARTICLES



