বাঁকুড়া,৭ মার্চঃ পরিবর্তন যাত্রা বাঁকুড়ায় পৌঁছানোর আগে গঙ্গাজল,গোবর জল ছিটিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে ও শাঁখ বাজিয়ে রাস্তা শুদ্ধিকরণ করল বিজেপি।এদিন দুপুরে বাঁকুড়ার কমলপুরে রাস্তা শুদ্ধিকরণ কর্মসূচী পালন করেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। প্রসঙ্গত,পুরুলিয়া থেকে রবিবার বিকালে বাঁকুড়া জেলায় পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রা। বাঁকুড়া জেলায় ছাতনা ব্লকের কমলপুর এলাকাতেই প্রথম পরিবর্তন যাত্রার রথ প্রবেশ করবে। সেই পরিবর্তন যাত্রা প্রবেশের আগে এদিন স্থানীয় ও জেলার বিজেপি নেতা কর্মীদের একাংশ কমলপুর এলাকায় রাস্তা শুদ্ধিকরণের কর্মসূচী নেন। রাস্তায় গঙ্গাজল,গোবর জল ছিটিয়ে ও ঝাড়ু দেন বিজেপির নেতা কর্মীরা। মহিলা কর্মীরা শাঁখ বাজিয়ে শুদ্ধিকরণ কর্মসূচীতে যোগ দেন। বিজেপি নেতৃত্বের দাবি গত ১৫ বছরে তৃণমূল রাজত্বে খুন ধর্ষণ ও তোলাবাজির ঘটনায় এ রাজ্যের মাটি অপবিত্র হয়ে গেছে। তাই,পরিবর্তন যাত্রার আগে সেই মাটি শুদ্ধিকরণ করা হল। বিজেপির এই শুদ্ধিকরণকে নাটক বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি,২৬ এর বিধানসভা নির্বাচনে ছাতনা বিধানসভা থেকে বিজেপিকে পরিবর্তন করে তৃণমূল আসবে।
পরিবর্তন যাত্রার আগে রাস্তা শুদ্ধিকরণ বিজেপির
RELATED ARTICLES



