দুর্গাপুর,৭ মার্চঃ মধ্যবিত্তের হেঁশেলে আগুন। শুক্রবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধি হয়েছে। ফলে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। শনিবার সকাল থেকে এই দাম কার্যকরী হয়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারেরও। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বৃদ্ধি হয়েছে। এর প্রভাব পড়েছে হোটেল ও রেস্তোরাঁতে। গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শনিবার দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল। রান্নার গ্যাসের সিলিন্ডার,হাঁড়ি কড়াই নিয়ে মিছিলে হাঁটেন মহিলারা। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে তারা এসআইআর নিয়েও প্রতিবাদে পথে নামে। দুর্গাপুরের পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলে অংশ নেন এলাকার বহু মহিলা। মিছিলটি দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের লেনিন সরনী পরিক্রমা করে এসবিএসটিসি রোটারিতে গিয়ে শেষ হয়। প্রাক্তন কাউন্সিলার তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কি পাঁজা কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করে বলেছেন,এতে আরও বেশি সমস্যায় পড়তে হবে সাধারন মানুষকে।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল
RELATED ARTICLES



