Saturday, July 11, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর,১১ জুলাইঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেসে ল্যাডেলে পড়ে গিয়ে ঝলসে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। শুক্রবার রাতের শিফটে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করার সময় স্ল্যাগ পটে পড়ে গিয়ে মৃত্যু হয়। মুহুর্তের মধ্যে তাঁর শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ সাইদুল নামে বছর ২৮ এর ওই শ্রমিকের। তার বাড়ি আরতি গ্রামে। ঝলসে গিয়ে দেহ পোড়া কাঠের আকার নেয়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে ওঠেন সহকর্মীরা। শনিবার সকালে দুর্ঘটনার কথা জানাজানি হতেই ভিড় করেন সহকর্মীরা। আসেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মৃত সাইদুলের পরিবারের একজনকে স্থায়ী চাকরি ও আথিক ক্ষতিপূরনের দাবি জানানো হয়েছে। এর আগে ব্লাস্ট ফার্নেস বিভাগে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তরল লোহা ছিটকে বহু কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একাধিক। কিন্তু স্লাগ পটে পড়ে মৃত্যুর ঘটনা সচারাচর শোনা যায় নি। ঘটনার জেরে কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না,তা খতিয়ে দেখে তদন্তের দাবি তুলেছে শ্রমিক সংগঠনগুলি। কারখানা কর্তৃপক্ষের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments