Saturday, October 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে পুজো মন্ডপে প্রসেনজিৎ কে ঘিরে উচ্ছ্বাস

দুর্গাপুরে পুজো মন্ডপে প্রসেনজিৎ কে ঘিরে উচ্ছ্বাস

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরে এসে গান ও কথার মাধ্যমে দর্শকদের মন জয় করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহাষষ্ঠীর সন্ধ্যায় ইস্পাত নগরীর চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় উপস্থিত হয়েছিলেন টলিউডের এই তারকা। তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশে অভিনেতা বলেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন অভিনয়ের মধ্য দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকব।” এ বছর ৬৬ বছরে পদার্পণ করেছে চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো। সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। পুজো প্রাঙ্গণে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হয়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন উপস্থিত অনুরাগীরা। তাঁর উপস্থিতিতে পুজোর আনন্দ ও উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে। মঞ্চে তিনি গান গেয়ে দর্শকদের আনন্দ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments