Saturday, April 11, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ার সভায় একগুচ্ছ প্রতিশ্রুতির সঙ্গে হুঁশিয়ারীও দিলেন অমিত শাহ

বাঁকুড়ার সভায় একগুচ্ছ প্রতিশ্রুতির সঙ্গে হুঁশিয়ারীও দিলেন অমিত শাহ

চিন্ময় চ্যাটার্জী,বাঁকুড়া,১১ এপ্রিলঃ বঙ্গ সফরে এসে এদিন দক্ষিণবঙ্গের দুই জেলায় তিনটি নির্বাচনী সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় দু’টি ও পুরুলিয়ায় একটি। এদিন প্রথমে বাঁকুড়া ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে রামসাগর ফিশারি ময়দানে সভা করেন অমিত শাহ। এর পরে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে জনসভায় বক্তব্য রাখেন। এরপর পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দানে জনসভা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বাঁকুড়ার দুটি সভাতেই আগাগোড়া তৃণমূলের প্রতি আক্রমনাত্বক ছিলেন অমিত শাহ। বাঁকুড়ার বিখ্যাত মন্দির,পাঁচমুড়ার মৃৎশিল্প,বিষ্ণুপুরের ধ্রুপদ সঙ্গীত ঘরানার প্রশংসার সঙ্গেই আগাগোড়া তৃণমূলের প্রতি আক্রমণ করেন তিনি। অনুপ্রবেশ,সিন্ডিকেটরাজ, তোলাবাজি,জমি মাফিয়া,নারী নিরাপত্তা,আলুবীজ রপ্তনি সহ বিভিন্ন বিষয়ে তৃণমূলকে দুষতে দেখা যায় অমিত শাহকে। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকটি নির্বাচনে তিনশোর বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন দাবি করে অমিত শাহ বলেন, ‘২৩ ও ২৯ তারিখ ভোটের দিন অ্যান্টি সোসালরা বাড়িতে থাকবেন,না হলে ব্যাবস্থা হবে’। তিনি যোগ করেন, ‘ভাজপা সরকার আয়েগা সব কো চুন চুন কর জেল কে সলাখো কে পিছে ধকেলে গে’ বলেও হুঁশিয়ারী দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি ভাজপা সরকার ক্ষমতায় এলে কি কি করা হবে এ বিষয়ে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন। মহিলাদের মাসে তিন হাজার টাকা ভাতা,বাসে টেনে ৫০ শতাংশ আসন সংরক্ষিত,মহিলাদের যেমন দিনের বেলায় সুরক্ষা,তেমনিভাবে রাতেও থাকবে সুরক্ষার ব্যবস্থা। থাকবে কৃষক,শ্রমিক বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা। সরকারি কর্মচারীদের পে কমিশন চালুর পাশাপাশি বিষ্ণুপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব সহ একাধিক বিষয়ে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments