Monday, April 6, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রচারে বের হয়ে এক বৃদ্ধের কাছে উচ্ছ্বসিত প্রশংসা পেলেন নরেন চক্রবর্তী

প্রচারে বের হয়ে এক বৃদ্ধের কাছে উচ্ছ্বসিত প্রশংসা পেলেন নরেন চক্রবর্তী

পাণ্ডবেশ্বর,৬ এপ্রিলঃ চলতি মাসেরই ২৩ তারিখ প্রথম দফায় রাজ্যের যেসব জেলায় ভোট গ্রহন হবে,তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলাও। তাই,সময় যতই এগিয়ে আসছে বিভিন্ন দলের প্রার্থীরাও ততই জোর দিচ্ছেন প্রচারে। এবারের নির্বাচনে এই জেলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে পাণ্ডবেশ্বর বিধানসভা। এখানে মূল লড়াই গতবারের বিজয়ী নরেন চক্রবর্তীর সঙ্গে এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপির জীতেন্দ্র তেওয়ারীর মধ্যে। দুই পক্ষই জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে। তবে,তুলনামূলক নরেন চক্রবর্তী অনেকটাই এগিয়ে রয়েছেন প্রচারে। প্রতিদিনই এই বিধানসভার অধীন বিভিন্ন এলাকায় ঠাকঢোল সহ প্রচার চলছে তাঁর। সোমবার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র সহ জমজমাট প্রচার করতে বের হয়েছিলেন নরেন চক্রবর্তী। প্রচারে বের হয়ে বয়স্ক মানুষদের যেমন প্রনাম করেন,তেমনই সামনে কোনো বাচ্ছা এলে তাকে কোলে তুলে আদর করেন। ছোটোদের হাতে চকলেটও তুলে দেন। মহিলারাও নরেনকে ফুল দিয়ে স্বাগত জানান। এইভাবে প্রচার করার সময় কেঁন্দা গ্রামে চন্দ্র মোহন চ্যাটার্জী নামে ৮৫ বছরের এক বৃদ্ধের সঙ্গে দেখা হতেও তিনি নরেনের কাজের প্রশংসায় উচ্ছাস প্রকাশ করে বলেন, “খুব ভালো লাগলো! এমন ভালো লাগা আর লাগবে বলে মনে হয় না। অনেক কাজ করেছেন তিনি। আমি চাই তার জয়জয়কার হোক”। সেই সঙ্গে বলেন, “উনি যা কাজ করেছেন,এই কাজের কোনো জবাব নেই। চাওয়া-পাওয়া তো সবই মিটেছে,একে একে সবই হচ্ছে। এখন শুধু ঘরে ঘরে জল সাপ্লাইটা বাকি, সেটারও পাইপ লে আউট হয়ে গেছে। সব কাজই হয়ে গেছে”। বৃদ্ধের এই প্রশংসায় স্বাভাবিকভাবেই কিছুটা আবেগপ্রবণ দেখায় নরেনকে। কারন,প্রচারে বের হয়ে বিভিন্ন এলাকায় নানা অভিযোগও তাকে শুনতে হয়। কোথাও কেবল মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়। কিন্তু,কোথাও কেউ এতো খোলামেলা ভাবে তাঁর কাজের প্রশংসা করছেন,তেমনটা খুবই কম দেখা যায়। নরেন চক্রবর্তী ওই বৃদ্ধকে প্রনাম করে আশীর্বাদ চেয়ে ফের বের হন প্রচারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments