সংবাদদাতা,দুর্গাপুরঃ জল্পনার অবসান। প্রচারে নামছেন অপূর্ব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখা গেল কবি দত্ত-র মনোনয়ন পর্বে। দীর্ঘদিন পরে ফের রাজনীতির ময়দানে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের রাজনীতির ময়দানে নামছেন অপূর্ব মুখোপাধ্যায়। মঙ্গলবার দুর্গাপুর আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিটি সেন্টার অঞ্চলে একটি হোটেলে রাত্রিবাস করেন মমতা। ওইদিন রাতে তিনি ফোন করেন অপূর্বকে। বুধবার দুর্গাপুর ছেড়ে যাওয়ার আগে অপূর্ব ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দু’জনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু একটা বিষয় পরিস্কার,যে মমতার নির্দেশে প্রচারে নামছেন অপূর্ব মুখোপাধ্যায়। মমতার পছন্দের লোক কবি দত্ত এবার প্রার্থী হয়েছে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে। কিন্তু তাঁর হয়ে প্রচারে নামেন নি দুর্গাপুরের একাধিক তৃণমূল নেতা। সেই তালিকায় নাম ছিল অপূর্ব মুখোপাধ্যায়ের। এক সময় যিনি দুর্গাপুরের মেয়র, জেলা সভাপতি ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন। অপূর্ব প্রচারে নামা মানে কয়েক হাজার ভোট পড়বে তৃণমূল প্রার্থীর ঝুলিতে। সেটা উপলব্ধি করে মমতা ফোন করেন অপূর্বকে। তিনি বলেন, “মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। বুধবার সকালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম। প্রচারে নামছি। তবে আমার যখন সময় হবে সেই সময় প্রচারে যাব।” রাজনৈতিক মহলের মতে অপূর্ব মুখোপাধ্যায় যদি প্রচারে নামেন তাহলে কবি দত্তরর পাল্লা কিছুটা হলেও ভারী হবে।
তৃণমূল সুপ্রিমোর নির্দেশে প্রচারে নামছেন অপূর্ব মুখোপাধ্যায়
RELATED ARTICLES



