Monday, March 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকমিশনের দুই কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার তিন তৃণমূল কর্মী

কমিশনের দুই কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার তিন তৃণমূল কর্মী

দুর্গাপুর,২৩ মার্চঃ নির্বাচন কমিশনের দুই কর্মীকে মারধরের ঘটনায় তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল কোক-ওভেন থানার পুলিশ। সোমবার সকালে তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম প্রসেনজিৎ মহাদানি, নন্দলাল শাহ ও রবি পাসোয়ান। প্রসেনজিৎ ও নন্দলালের বাড়ি করঙ্গপাড়ায়। রবির বাড়ি স্থানীয় লিলুয়াবাঁধ এলাকায়। উল্লেখ্য,রবিবার করঙ্গপাড়ায় দেওয়াল লেখা মুছে দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়। অভিযোগ, করঙ্গপাড়ায় একটি ডাকঘরের দেওয়ালে দলীয় প্রচার লেখে তৃণমূল। খবর পেয়ে নির্বাচণ কমিশনের দুই কর্মী পুলিশকে সঙ্গে নিয়ে রবিবার সকালে করঙ্গপাড়ায় আসেন। দেওয়াল লেখা মুছে দেন তাঁরা।  ফিরে যাওয়ার সময় তাদের আক্রমণ করে প্রায় ১৫ জন যুবক। নির্বাচণ কমিশনের দুই কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযোগ তৃণমূল কর্মীরা মারধর করেছে। ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে কোক-ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। মারধরের ঘটনায় চার তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেছেন, “ডাকঘর ভবনটি একজন ব্যক্তির মালিকানাধীন। ভাড়া নিয়ে ডাকঘর চলছে। ওটা সরকারি সম্পত্তি নয়। ভবনটির মালিক দেওয়াল লেখার জন্য ছাড়পত্র দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের কর্মীদের আক্রমণ করার ঘটনা সমর্থন করি না”।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments