Monday, March 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআক্রান্ত আইএসএফ কর্মী,রক্তাক্ত জামুরিয়া

আক্রান্ত আইএসএফ কর্মী,রক্তাক্ত জামুরিয়া

সংবাদদাতা,আসানসোলঃ জামুরিয়াতে আক্রান্ত আইএসএফ কর্মী। সাহেব আলি মন্ডল নামে এক আইএসএফ কর্মীকে কুড়ুল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আহত অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জামুড়িয়ার রাখাকুরিয়া এলাকায় কয়েকজন আইএসএফ কর্মী নির্বাচন সংক্রান্ত বিষয়ে মিটিং করেন। মিটিং শেষে প্রত্যেকে বাড়ি ফিরে যান। রাস্তায় একা পেয়ে সাহেবের উপর আক্রমণ করে কয়েকজন যুবক। কুড়ুল দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। এক আইএসএফ কর্মী জামশেদ আলি শাহ বলেন, এলাকায় আমাদের সংগঠন তৈরি হচ্ছে। তারজন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মী সাহেব আলি মন্ডলের উপর হামলা করেছে। পুলিশে অভিযোগ করেছি। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমুলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভি শিবদাসন। তবে নির্বাচনের অনেক আগেই এই ধরনের হিংসাত্বক ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটের সময় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments