Monday, February 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গচপ ভেজে বেকারভাতার প্রতিবাদ যুব বিজেপির

চপ ভেজে বেকারভাতার প্রতিবাদ যুব বিজেপির

দুর্গাপুর,২৩ ফেব্রুয়ারীঃ ভাতা চাই না,চাকরী চাই। এই স্লোগান তুলে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের ইন্দো আমেরিকান মোড়ের কাছে এক চায়ের দোকানে চপ ভেজে অভিনব প্রতিবাদ জানালো বিজেপির যুব মোর্চা। কড়াইতে তেল ফুটছে আর তাতে চপ ভাজা হচ্ছে। যদিও এই চপ বিক্রির জন্য নয়,প্রতিবাদের ভাষা হিসেবেই তারা ব্যবহার করছেন বলে জানালেন বিজেপির যুবকর্মীরা। চপ ভাজতে ভাজতে তারা স্লোগান তুলল- “ভাতা নয়,শিল্প চাই,চাকরি চাই।” তাঁদের বক্তব্য, দুর্গাপুর একসময় ছিল শিল্পনগরী কিন্তু আজ নতুন বিনিয়োগ নেই,কর্মসংস্থানের কোনো সুযোগও নেই। ফলে যুবসমাজের একাংশ বাধ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসা কিংবা অস্থায়ী আয়ের উপর নির্ভর করতে। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে বড় শিল্প আসছে না তাই কর্মসংস্থান নেই। সরকার যুবদের ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান দেখাতে চাইছে। তার দাবি,বেকারত্বের স্থায়ী সমাধান হচ্ছে শিল্পায়ন ও চাকরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments