Wednesday, April 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গছেলের বিয়েতে রক্তদান শিবির করলেন আইনজীবী

ছেলের বিয়েতে রক্তদান শিবির করলেন আইনজীবী

দুর্গাপুর,১ এপ্রিলঃ গ্রীষ্মের দাবদাহ ক্রমশ বাড়ছে, তারমধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পাড়ার ক্লাব থেকে বিভিন্ন সংগঠনের সদস্য, প্রায় প্রত্যেকে ব্যস্ত নির্বাচনে। এই পরিস্থিতিতে রক্তদান শিবির আয়োজন করা কষ্টকর হয়ে উঠেছে। প্রতি গ্রীষ্মে রক্তের সঙ্কট দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতে। বিশেষ করে সরকারি ব্লাড ব্যাঙ্কে। এবার নির্বাচন হওয়ায় সঙ্কট আরও বাড়বে। রক্তের সঙ্কট মোকাবিলা করতে এগিয়ে এলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী আয়ুব আনসারী। ছেলের বিয়ে উপলক্ষ্যে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করেন আয়ুব। রাজ্য সরকারের ভ্রাম্যমান বাসে আয়োজিত রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৭ জন রক্তদান করেন।রক্তদাতাদের মধ্যে ১১ জন ছিলেন প্রথম রক্তদাতা। ছেলের বাবা হিসেবে আয়ুব আনসারি নিজেও রক্তদান করেন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments