Tuesday, March 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে গেল চারচাকা,মৃত ১

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে গেল চারচাকা,মৃত ১

দুর্গাপুর,১০ মার্চঃ বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল রাস্তার পাশে দোকানে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে। এখানে রোডের ধারেই রয়েছে  সার দিয়ে ফলের দোকান। চারচাকা একটি সাদা রঙয়ের গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তার ধারে একটি ফলের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। গাড়িতে পুলিশের বোর্ড লাগানো ছিল। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ফল কিনতে আসা এক ব্যক্তির। মৃতের নাম গোপাল প্রসাদ বার্নোয়াল (৫৭)। এছাড়াও গাড়ির ধাক্কায় এক শিশু সহ আহত হয়েছে আরও কয়েকজ। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহত অন্য এক যুবককে ভর্তি করা হয়েছে সার্জিক্যাল বিভাগে। এরা সবাই মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত এক মহিলা সুপ্রিয়া দাস বলেন, “আমাদের দোকানে কাস্টমার ছিল। আচমকাই একটা গাড়ি দ্রুত গতিতে এসে দোকানে ঢুকে পড়ে। আমাদের দোকানে ধাক্কা মারার পর পাশের দোকানে ঢুকে যায়”। এসিপি সুবীর রায় সহ ঘটনাস্থলে আসেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। এসিপি সুবীর রায় বলেন, “গাড়িটর সম্বন্ধে খোঁজ নেওয়া হচ্ছে। কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments