দুর্গাপুর,১৫ ফেব্রুয়ারীঃ রাজ্যের বেকার যুবকযুবতীদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার নতুন প্রকল্প যুবসাথী ঘোষণা করার পর রবিবারই সারা রাজ্যে বিশেষ শিবির শুরু হয়েছে। এই শিবির থেকেই বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ করে জমা দেবেন। আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত এই শিবিরগুলি চলবে। এরই পাশাপাশি দেখা গেল বিজেপির পক্ষ থেকেও একই দিনে কেন্দ্রীয় সরকারের সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল দুর্গাপুরে। বেনাচিতি এলাকার ৫৪ ফুটের ক্ষুদিরাম মাঠে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রনালয়ের অধীন আর ডি ওয়াই প্রকল্পের আওতায় প্রবীন নাগরিকদের বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র প্রদান অনুষ্ঠিত হয়। এই প্রকল্পে মোট ৭০০০ ব্যক্তিকে নিজের বিধানসভায় সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই। এই শিবিরে ষাটোর্ধ প্রবীন নাগরিগদের চশমা থেকে শুরু করে হুইল চেয়ার,বেড প্যান, সহ মোট ৭টি আইটেম বিধায়ক কোটার মাধ্যমে বিতরন করা হয়।
দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের সামাজিক প্রকল্পের শিবির
RELATED ARTICLES



