Wednesday, March 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গলাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি

লাউদোহায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি

লাউদোহা,২৫ মার্চঃ ভোটের নির্ঘণ্ট  বাজতেই সব রাজনৈতিক দল নিজ নিজ প্রচারের ব্যস্ত। এবারের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভার দিকে নজর রয়েছে সবার। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপির জীতেন তেওয়ারী। আগামীকাল তৃণমূল প্রার্থীর সমর্থনে লাউদোহায় নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফুটবল ময়দান এবং পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। সভাস্থলের প্রস্তুতির খুঁটিনাটির তদারকি করেন প্রশাসন ও তৃণমূলের নেতা কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে  জায়গায় জায়গায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দল। সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাদের প্রার্থীর সমর্থনে লাউদোহা এলাকায়। এটা এলাকাবাসী ও তৃণমূল নেতা হিসাবে তাদের কাছে গর্বের। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার পর এক লাখের বেশি ভোটে জয়লাভ করবে তাদের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments