Sunday, March 29, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে দুই আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা

দুর্গাপুরে দুই আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা

দুর্গাপুর,২৯ মার্চঃ অবশেষে সব দলের শেষে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস। শনিবার নয়া দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ২৮৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি ৮টি আসনে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে,দলের প্রায় সব হেভিওয়েট নেতাদের প্রার্থী করা হয়েছে। এই তালিকায় রয়েছে অধীররঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান নেতা,তাকে বহরমপুরে প্রার্থী করা হয়েছে। এছাড়াও মৌসম নূর কে প্রার্থী করা হয়েছে মালতিপুরে। একইসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীকে এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি তরুন রায়। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান,খুব শিঘ্রই প্রচারে নামছে কংগ্রেস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments