আসানসোল,১৫ মার্চঃ বুকিং করা সত্ত্বেও মিলছে না এইচপি গ্যাস সিলিন্ডার। ফুঁসছেন গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ,মোবাইলে গ্যাস ডেলিভারির মেসেজ দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হল কাকে ডেলিভারি করা হল সেই গ্যাস? যে গ্রাহক বুকিং করেছেন,তাঁর ঘরে তো সিলিন্ডার পৌঁছয়নি! তাহলে গ্রাহকদের গ্যাস গেল কোথায়? অভিযোগের তীর রানীগঞ্জের এইচপির এক গ্যাস ডিলার মিলন কান্তি মন্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি,বহু মানুষ ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন গ্যাস নেওয়ার আশায়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর দেখা যায়,দোকানের সামনে ঝুলছে বোর্ড— “আজ গ্যাস গাড়ি আসেনি, দুঃখিত” তারপরই দোকান বন্ধ! এদিকে মোবাইলে ডেলিভারি দেখাচ্ছে, ওদিকে দোকানে বলা হচ্ছে গ্যাস আসেনি। এই ধরনের গরমিলে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকেরা। গ্যাসের দোকানের সামনে তারা বিক্ষোভ দেখায়। ক্ষিপ্ত,গ্রাহকদের অভিযোগ, “আমাদের নামে গ্যাস বুকিং,আমাদের ফোনে ডেলিভারি মেসেজ,কিন্তু সিলিন্ডার নেই—তাহলে গ্যাস গেল কোথায়?” তাদের অভিযোগ, এ শুধু পরিষেবার গাফিলতি নয়,এর পেছনে রয়েছে বড়সড় অনিয়ম। তাদের দাবি,অবিলম্বে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিক প্রশাসন। সেই সঙ্গে প্রকৃত গ্রাহকদের হাতে পৌঁছে দিতে হবে তাঁদের বুকিং করা গ্যাস।
ডেলিভারি মেসেজ পেয়েও অমিল সিলিন্ডার,তাহলে গ্যাস যাচ্ছে কোথায়?
RELATED ARTICLES



