Sunday, April 5, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গইন্ডিয়ান অয়েল আদানির গ্যাস পাইপলাইনে গ্যাস লিক

ইন্ডিয়ান অয়েল আদানির গ্যাস পাইপলাইনে গ্যাস লিক

দুর্গাপুর,৫ এপ্রিলঃ রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও অল্পের জন্য এড়ানো গেছে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়,ইন্ডিয়ান অয়েল আদানির গ্যাস পাইপলাইন হঠাৎ ফেটে যায়। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস পাইপলাইনের ঠিকাদার ফিরোজ খান জানান,দুর্গাপুর পুরসভার জলের পাইপলাইন মেরামতির কাজ চলছি ওই এলাকায়। সেই সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আঘাত লাগে এবং পাইপলাইন ফেটে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি দমকল বাহিনী ও পুলিশও সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিপত্তির কারনে সিটি সেন্টার এলাকার একটি অংশে পিএনজি গ্যাস সরবরাহ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে। প্রাথমিকভাবে জানা গেছে,বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে,পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments