Thursday, March 5, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল দুর্গাপুর রেড ক্রশ সোসাইটি

অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল দুর্গাপুর রেড ক্রশ সোসাইটি

দুর্গাপুর,৫ মার্চঃ একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের তরফে ৩৩ লক্ষ ৩১ হাজার টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখাকে। এদিন সিটি সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস,পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ। অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাম্বুলেন্সটিতে উন্নত মানের জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম সংযোজিত রয়েছে,যার মাধ্যমে গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উল্লেখ্য,ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখা দীর্ঘদিন ধরেই সাধারন মানুষের সেবা করে চলেছে। নতুন এই অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হওয়ার ফলে সেই পরিষেবা আরও বিস্তৃত হবে বলে মনে করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। এর ফলে দুর্গাপুর ও সংলগ্ন এলাকার বহু মুমূর্ষু রোগী দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হবেন এবং অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments