দুর্গাপুর,২৩ ফেব্রুয়ারীঃ ডিভিসি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিল দুর্গাপুরে। সোমবার ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস) গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ,কর্মী নিয়োগ নিয়ে ডিভিসির এক শ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়ে বেছে বেছে অন্যদের নিয়োগ করা হচ্ছে। আন্দোলন চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয়। অন্যদিকে, এই বিক্ষোভকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেছেন,রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির কর্মী সংগঠনের এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ নিয়ে তৃণমূলকে দায়ী করার যে অভিযোগ তোলা হয়েছে,তা ‘ভিত্তিহীন’ বলেছেন তিনি।
ডিটিপিএসে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে বিক্ষোভ
RELATED ARTICLES



