দুর্গাপুর,৯ মার্চঃ গতকাল ৮ মার্চ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দুর্গাপুরেও বিভিন্ন সংস্থায় দিনটি নারীদের সম্মানদানের মাধ্যমে পালিত হয়েছে। সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ তথা এডিডিএ-র দুর্গাপুর কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সংস্থার মহিলা কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছিল অভিনব এক অনুষ্ঠান। সমাজে প্রতিষ্ঠিত একাধিক মহিলা এই অনুষ্ঠানে অংশ নেন। তারা প্রত্যেকেই নিজেদের কর্মজীবন নিয়ে যেমন তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, তেমনই মহিলারা যাতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন,তারজন্য অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন। মহিলা কর্মীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, দপ্তরের সিইও অদিতি চৌধুরী,দুর্গাপুর মহিলা থানার ওসি রূপালী ব্যানার্জী,মহিলা চিকিৎসক ডাঃ ঝিলম মুখার্জী,দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার সুরূপা ভট্টাচার্য এবং দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অসীমা চক্রবর্তী সহ অন্যান্য মহিলা আধিকারিকেরা। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে দপ্তরের মহিলা কর্মীরা নিজেদের আপ্লুত ও অনুপ্রাণিত বলে জানান। উল্লেখ্য, এডিডিএর আসানসোল দপ্তরের মহিলা কর্মীরাও এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নারী দিবস উপলক্ষ্যে অভিনব অনুষ্ঠান করল এডিডিএ
RELATED ARTICLES



