Wednesday, April 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমাছ হাতে অভিনব মনোনয়ন যাত্রা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির

মাছ হাতে অভিনব মনোনয়ন যাত্রা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির

পাণ্ডবেশ্বর,১ এপ্রিলঃ রাজ্যে এবার মাত্র দুদফায় বিধানসভা নির্বাচনে ভোট গ্রহন করার ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট নেওয়া হবে ২৩ এপ্রিল। এই পর্বে অন্য কিছু জেলার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান জেলাও। বুধবার থেকে সেই প্রথম দফার জন্য শুরু হয়ে গেল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পালা। মনোনয়ন নিয়ে কোনো রকম অশান্তি যাতে না হয়,তারজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিভিন্ন দলের প্রার্থী বাজনা সহ শোভাযাত্রা করে মনোনয়ন দাখিল করতে আসেন। অনেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে বের হন। তবে,পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জীতেন্দ্র তেওয়ারীকে দেখা গেল একেবারেই অন্যরকম ভূমিকায়। এদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি একটি বড়মাপের মাছ হাতে নিয়ে সহকর্মীদের সঙ্গে দুর্গাপুরের মহকুমা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে মনোনয়ন যাত্রা শুরু করেন। তার দলের কর্মী সমর্থকরাও ডালি করে ছোট মাছ নিয়ে প্রার্থীর সঙ্গে বের হন।  কথায় আছে- মাছের যাত্রা শুভ। দুর্গাপুজোয় বিজয়া দশমীর দিন অনেককেই দেখা যায় হাতে মাছের ডালি নিয়ে থাকেন। যাতে বিজয়ার পর যাত্রা শুভ হয়। মাছের যাত্রা শুভ বলেই যে কোন শুভ অনুষ্ঠানে মাছের প্রচলন রয়েছে। সেই প্রথা মেনেই পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির হাতে মাছ দেখা গেল। এদিন সস্ত্রীক তিনি দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে এসে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে,পান্ডবেশ্বরের বিধায়ক এবং এবারেও তৃণমূলের প্রার্থী নরেন চক্রবর্তীও এদিন মনোনয়ন পত্র জমা দেন। সিধু-কানু ইনডোর স্টেডিয়াম থেকে তৃণমূলের একটি বর্ণাঢ্য মিছিলের সঙ্গে তিনি মহকুমা শাসকের দফতরে এসে পৌঁছান এবং মনোনয়নপত্র জমা দেন। এদিনই পান্ডবেশ্বরের সিপিএম প্রার্থী প্রবীর মন্ডলও মনোনয়ন জমা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments