Monday, March 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনির্বাচনী প্রচারে পান্ডবেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী প্রচারে পান্ডবেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর,২৩ মার্চঃ ভোট ঘোষণার পর এবার নির্বাচনী জনসভার পালা। তৃণমূলের দুই প্রধান নেতা-নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের পক্ষ থেকে ভোট প্রচারে বের হচ্ছেন। তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ পশ্চিম বর্ধমান জেলার অন্যতম হট সিট পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুরের দিকে লাউদোহা ফুটবল ময়দানে এই সভা হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই সেই সভা ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে দলের কর্মীদের মধ্যে। মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি হিসেবে দেখা গেল সোমবার সকালে ওই ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরনের মহড়া হলো। সোমবার সকালে লাউদোহা ফুটবল মাঠে অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অনেক কর্মী ও সমর্থক। দলীয় সূত্রে জানা গেছে,মুখ্যমন্ত্রী দুদিন দুর্গাপুরে থেকে এখান থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রচারের যাবেন। ২৬ মার্চ শিলিগুড়ি থেকে অন্ডালে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে লাউদোহা মাঠের সভায় উপস্থিত হবেন তিনি। এখানে জনসভা শেষ করে বীরভূম জেলার দুবরাজপুরে সভা করবেন। সেখান থেকে দুর্গাপুরে আসবেন মুখ্যমন্ত্রী। রাতে থকবেন দুর্গাপুরে। ২৭ তারিখ সকালে দুর্গাপুর থেকে যাবেন বাঁকুড়া জেলায়। ছাতনা ও ওন্দাতে দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। সভা করে ফিরে আসবেন দুর্গাপুরে। ২৮ তারিখ রাতে দুর্গাপুর থেকে যাবেন পুরুলিয়ায়। তার আগে রানিগঞ্জে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments