Sunday, February 15, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে আবারও এক ছাত্রের রহস্য মৃত্যু

দুর্গাপুরে আবারও এক ছাত্রের রহস্য মৃত্যু

দুর্গাপুর,১৫ ফেব্রুয়ারিঃ  দুর্গাপুরে আবারও এক ছাত্রের রহস্যমৃত্যু। কদিন আগেই গোপালপুরে বহুতল হোস্টেল থেকে পড়ে এক তরুনী নার্সের মৃত্যু হয়েছে। সেই রহস্য সামনে আসার আগেই ফের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মৃত ছাত্রের নাম  লাবণ্য প্রতাপ (২২)। সে ওই মেডিকেল কলেজের প্রথম বর্ষের এমবিবিএসের পড়ুয়া ছিল। তাঁর বাড়ি বিহারের পাটনায়। খবর পেয়ে রবিবার সকালেই মৃত ছাত্রের পরিবারের লোকেরা দুর্গাপুরে এসেছে। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ আপাতত হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। তবে এনিয়ে ছাত্ররা কেউ কিছু বলতে চায়নি। মৃত ছাত্রের বাবার দাবি, এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি। ছেলের এক সহপাঠীর কাছে ফোন করে তারা বিষয়টি জানতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments