Wednesday, April 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকেন্দ্রের নতুন শ্রম আইন,দুর্গাপুরে কালা দিবস পালন আইএনটিইউসির

কেন্দ্রের নতুন শ্রম আইন,দুর্গাপুরে কালা দিবস পালন আইএনটিইউসির

দুর্গাপুর,১ এপ্রিলঃ  নতুন মাস শুরুর সঙ্গে সঙ্গে একাধিক ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলের কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার অন্যতম হল নতুন শ্রম আইন। যা আজ ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইনে চাকরীজীবীদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এগুলো কর্মচারীদের হাতে পাওয়া বেতন অর্থাৎ ইন হ্যান্ড স্যালারি, গ্র্যাচুইটি, পিএফ-এ, কাজের সময় এবং তাদের অধিকারের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে জানা গেছে। এই প্রেক্ষিতে দেশজুড়ে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো চলছে। শিল্প শহর দুর্গাপুরেও এদিন কেন্দ্রের নতুন শ্রম আইন বাতিলের দাবিতে কালো ব্যাজ পড়ে বিক্ষোভ দেখান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এদিন তারা কালো ব্যাজ পরে কারখানায় কালা দিবস পালন করেন এবং  মিছিল করে এসে ইডি (ওয়ার্কস) বিল্ডিং এর সামনে জমায়েত হন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে শ্রমিক বিরোধী শ্রম আইন লাগু করতে চাইছে। যে শ্রম আইন ভারতবর্ষের প্রতিটি শ্রমিক শ্রেণীর অধিকারের ওপর আঘাত হানবে। ‘আইএনটিইউসি’ সহ দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন এই কালা শ্রম আইনের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং সারা ভারতবর্ষে এর বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছে। তিনি আরও জানান, এই কালা শ্রম আইনের বিরুদ্ধে আজ ডিএসপির সমস্ত বিভাগে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার,শুভঙ্কর বোস,সঞ্জীব ঘোষ,কৌশিক ব্যানার্জী,সমীর রায়,উৎপল দে,দেবাশীষ চৌধুরী,দীপঙ্কর দুবে,সজল মুখার্জী প্রমূখ।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments