Monday, April 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় নির্বাচনী পদযাত্রায় জনসমুদ্রে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়ায় নির্বাচনী পদযাত্রায় জনসমুদ্রে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া,১৩ এপ্রিলঃ বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী ডাঃ অনুপ মন্ডলের সমর্থনে প্রার্থীকে নিয়ে পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো। বেলা ২ টা ৫০ নাগাদ বাঁকুড়ার তামলিবাঁধ থেকে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা। মাচানতলা,চকবাজার, রানীগঞ্জ মোড়, লালবাজার হয়ে দু কিলোমিটার পথ অতিক্রম করে হিন্দু হাইস্কুল মাঠে শেষ হয়। তামলিবাঁধ মাঠে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নেমে পদযাত্রা শুরু করেন তৃনমূল নেত্রী। পদযাত্রা শেষ করে হিন্দু হাইস্কুল মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে তিনি রওনা দেন দুর্গাপুরের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব দেখা যায় বাঁকুড়া শহরে। মুখ্যমন্ত্রীকে চোখের দেখা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। এর মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষীর ভান্ডার হাতে নিয়ে তৃণমূল প্রতীক আঁকা শাড়ি পরে অনেক মহিলাকে দেখা যায় শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করতে। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া পেতে অনেকেই বাড়ালেন হাত। আবদার মেটাতে হাসি মুখে অনেকের সঙ্গে হাতও মেলাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments