দুর্গাপুর,৪ ফেব্রুয়ারীঃ পরিবর্তন যাত্রাকে সামনে রেখে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে চলতি মাসের ১০ তারিখ বিজেপির সভা হতে চলেছে। উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য নেতৃত্ব। পরিবর্তন যাত্রার সেই প্রচার নিয়ে দুর্গাপুরের পলাশডিহা এলাকায় দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলের কর্মীরা দেওয়াল লিখন করেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন হতে চলেছে। সেই নিয়েই রথ বের হয়েছে বিজেপির। দুর্গাপুরেও ঐতিহাসিক জনসভা হতে চলেছে। হাজার হাজার মানুষের সমাগম হবে। বিজেপির ঝড় উঠবে রাজ্যে”।”
পরিবর্তন যাত্রার প্রচারে বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই
RELATED ARTICLES



