জামুরিয়া,১৫ মার্চঃ আসন্ন ঈদ উপলক্ষে জামুরিয়া থানায় শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হল। উক্ত সভায় জামুড়িয়া এলাকার সকল মসজিদ কমিটি উৎসাহের সাথে অংশগ্রহণ করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা,সিআই মানব দাস,জামুরিয়া থানার ওসি,চেম্বার অফ কমার্সের সভাপতি, শ্রীপুর ফাঁড়ির আইসি,কেন্দা ফাঁড়ির আইসি ও চুরুলিয়া ফাঁড়ির আইসি,ট্রাফিক ওসি প্রমুখ। এসিপি বিমান কুমার মির্ধা জানান,ঈদ হল মিলনের উৎসব। যাতে সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করে সেটাই ছিল আলোচনার বিষয়। তিনি জানান, প্রতি বছর জামুরিয়া এলাকায় ব্যাপক আড়ম্বরপূর্ণভাবে এই উৎসব পালিত হয়। এবারও পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা হবে। এ বিষয়ে এমএসএমই সুব্রত অধিকারী বলেন, জামুরিয়ায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকে। প্রতি বছর আমরা সবাই ঈদের উৎসব ধুমধাম করে উদযাপন করি। জামুরিয়ার ঐতিহ্য এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে প্রতিটি উৎসব পালন করে। ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর বলেন,শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে জনগণকে সহযোগিতা করতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। তিনি সমাজে সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে উৎসব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ঈদ উপলক্ষে মসজিদ কমিটিগুলিকে নিয়ে পুলিশের সভা
RELATED ARTICLES



