Tuesday, March 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআসানসোলে প্রচার শুরু করলেন রাজন্যা হালদার

আসানসোলে প্রচার শুরু করলেন রাজন্যা হালদার

আসানসোল,২৪ মার্চ: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করলেন রাজন্যা হালদার। মঙ্গলবার সকালে স্থানীয় ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রাজন্যা। স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে একবার সুযোগ চাইছেন তিনি। মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। বিজেপি ও তৃনমুলকে দেখেছেন। একবার সুযোগ চাইছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন রাজন্যা। হাতে গোনা কয়েকজন কমী ও সমর্থককে সাথে নিয়ে প্রচার শুরু করেছেন। প্রচারের শুরুতে এই কেন্দ্রের দুই প্রার্থী তৃনমূলের তাপস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি অগ্নিমিত্রা পালের প্রবল সমালোচনা করেন রাজন্যা। তাপস বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলেন রাজন্যা। তাঁর অভিযোগ “অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রাথী করা হয়েছে।” অগ্নিমিত্রা সম্বন্ধে রাজন্যা বলেন ” নিজের বিধানসভা কেন্দ্রের জন্য কিছু করেন নি অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণের বিধায়ক হয়ে সারা বছর কলকাতায় থাকতেন। তারজন্য তাঁকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে।” দুই প্রার্থীর বিরুদ্ধে প্রবল সমালোচনা করলেও প্রচারের শুরুতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেলেন না রাজন্যা। উল্লেখ্য,তৃণমূল থেকে বিতাড়িত রাজন্যা প্রার্থী হয়েছেন ন্যাশনালিস্ট কনসাভেটিড পার্টির। এদিন তিনি মহিশীলা এলাকায় প্রচার করেন। রাজ্যের দুটি বিধানসভা থেকে প্রার্থী হয়েছে রাজন্যা হালদার।সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments