দুর্গাপুর,৩ এপ্রিলঃ এবছর ৫৫ তম ‘জাতীয় নিরাপত্তা দিবস’ উপলক্ষে সারা দেশের বিভিন্ন শিল্প কলকারখানার সঙ্গে দুর্গাপুর ইস্পাত কারখানাও দিনটি পালন করে। সেই উপলক্ষ্যে গত ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ‘নিরাপত্তা সচেতনতা মাস’ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শুক্রবার তা শেষ হয়। প্লান্ট লেভেল সেফটি কমিটি’র সদস্য সঞ্জীব ঘোষ জানান, ৪ মার্চ ৫৫ তম ‘জাতীয় নিরাপত্তা দিবস’ উপলক্ষে ইডি (ওয়ার্কস) ভবনের সামনে নিরাপত্তা পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন ডাইরেক্টর ইনচার্জ (আইএসপি ও ডিএসপি) সুরজিৎ মিশ্র। উপস্থিত সকলকে নিরাপত্তা সংক্রান্ত শপথ বাক্য পাঠ করানো হয়। শ্রমিকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য স্থায়ী ও ঠিকা শ্রমিকদের নিয়ে বিভিন্ন বিভাগে নিরাপত্তা কর্মশালা,সেফটি কুইজ,স্লোগান, পোস্টার, প্রবন্ধ প্রতিযোগিতা, রোড সেফটি ক্যাম্পেইন ও কারখানার বিভিন্ন বিভাগে নিরাপত্তা নাটকের আয়োজন করা হয়। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠান হয় ডিএসপির সিনারজি হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইসি (আইএসপি ও ডিএসপি) সুরজিৎ মিশ্র। সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডি (ওয়ার্কস) সৌম্য তোকদার, ইডি (এইচ আর) সুস্মিতা রায় ও অন্যান্য পদস্থ আধিকারিকবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএম (সেফটি) দিব্যেন্দু সেনগুপ্ত।
দুর্গাপুর ইস্পাত কারখানায় উদযাপন করা হল ‘নিরাপত্তা মাস’
RELATED ARTICLES



