দুর্গাপুর,১৪ মার্চঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই কলকাতায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গিরীশ পার্কের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুর্গাপুর ইস্পাত নগরীর তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা করে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,একজন মহিলা মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দাবি করেন,এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের ঘটনার মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নরেন চক্রবর্তী।
মোদির ব্রিগেড সভার দিনেই মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা
RELATED ARTICLES



