দুর্গাপুর,২৯ মার্চঃ প্রচারে কোনও খামতি নেই। সকাল থেকে রাত পর্যন্ত কখনও পদযাত্রা আবার কখনও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা। এরই ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী রণনীতি তৈরি করছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। সব কিছু ঠিক থাকলেও একাধিক দলীয় কর্মী,নেতা ও নেত্রী প্রচারে নামেন নি। তাতেই গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোতের আশঙ্কা করছেন অনেকে। অন্তর্ঘাত হতে পারে। দলের কর্মীদের একাংশ হারিয়ে দিতে পারে কবিকে। বিষয়টি উপলব্ধি করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির সভাপতি শিবদাসন দাসুকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে পর্যবেক্ষকের দায়িত্ব দেন। শনিবার খাঁদরার সভা মঞ্চে উঠে দাসুকে ডেকে নিয়ে মমতা জানিয়ে দেন, ‘‘তাঁর এখানে প্রয়োজন নেই”। দুর্গাপুরে যাওয়ার নির্দেশ দেন দাসুকে। তৎক্ষনাৎ মঞ্চ থেকে নেমে সোজা দুর্গাপুরে কবি দত্তর নিবাচনী কার্যালয়ে চলে আসেন দাসু। এখন থেকে প্রতিদিন সকালে আসানসোল থেকে দুর্গাপুরে কবি দত্তর নির্বাচনী কার্যালয়ে আসবেন দাসু। সকাল থেকে রাত পর্যন্ত দুর্গাপুরে থাকবেন। কবির নির্বাচনী প্রচারের ওপর কড়া নজর থাকবে দাসুর। কোথায় খামতি হচ্ছে। কি ভাবে খামতি পূরণ করা যাবে। এসব খুটিনাটি বিষয়ে পরামর্শ দেবেন কবিকে। পাশাপাশি দলের কোন কর্মী প্রচারে অংশ নিচ্ছেন না। কে বা কারা অন্তর্ঘাত করতে পারে তাও নজর রাখবেন। এদিন কবি দত্তর সঙ্গে বেশ কিছুক্ষন গোপন বৈঠক করেন দাসু। তিনি বলেন, ‘দিদি আমাকে ডেকে বলে দিলেন এখন থেকে দুর্গাপুর পশ্চিমের দায়িত্ব নিতে হবে। আমি খাঁদরার জনসভার মঞ্চ থেকে নেমে সোজা দুর্গাপুরে চলে এলাম। এখন থেকে প্রতিদিন সকালে দুর্গাপুরে আসব।’
নেত্রীর নির্দেশে কবিকে সাহায্য করতে দুর্গাপুরের দায়িত্বে শিবদাসন
RELATED ARTICLES



