পান্ডবেশ্বর,১০ মার্চঃ দুর্গাপুর ফরিদপুর ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে শুরু হলো রাস্তা সংস্কারের কাজ। বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পানশিউলি পিএইচই পর্যন্ত রাস্তাটির পুনর্নির্মাণের কাজ এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের জোয়ার এবার গোগলা অঞ্চলের পানশিউলি এলাকায়। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে পানশিউলি পিএইচই পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা সংস্কার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই রাস্তাটি সংস্কারের জন্য মোট ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা বরাদ্দ করা হয়েছে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের জন্যই এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি তৈরি হয়ে গেলে পানশিউলি এবং পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই উদ্যোগে অত্যন্ত খুশি এবং তাঁরা মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।
পানশিউলি এলাকায় প্রায় ৮২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ
RELATED ARTICLES



