দুর্গাপুর,৯ মার্চঃ টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া জয়ী হাওয়ার পর উচ্ছাসে শব্দবাজি ফাটানোর অপরাধে এক যুবককে ইট দিয়ে মেরে নাক ফাঁটিয়ে দিল এক ব্যক্তি। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সিটি সেন্টারের গোষ্ট পাল সরণি। রক্তাক্ত অবস্থায় সৌগত দাশগুপ্ত নামে ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন সৌগত। রবিবার রাতে ইন্ডিয়া জয়ী হাওয়ার পর সারা দেশের সাথে দুর্গাপুরের বাসিন্দারাও উচ্ছাসে মেতে ওঠেন। বহু জায়গা বাজি ফাঁটে। সিটি সেন্টার অঞ্চলে গোষ্ঠ পাল সরণির বাসিন্দা সৌগত বাড়ির অদূরে মাঠে একটি বাজি ফাটায়। সৌগত বলেন, ” বাজি ফাটানোর পর স্থানীয় একটি ক্লাব থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আমাকে ধমকায়। বাজি ফাটানোর জন্য আমার সঙ্গে বচসা শুরু করে। হঠাৎ লাথি মেরে আমার স্কুটি ফেলে দেয়। প্রতিবাদ করতেই ওই ব্যক্তি রাস্তা থেকে একটা ইট তুলে আমার নাকে আঘাত করে। রক্ত ঝরতে থাকে নাক থেকে। পুলিশের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোর পর ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করব। ” আসপাশের লোকজন বেরিয়ে আসেন। ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সবাই। রক্তাক্ত অবস্থায় সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ করতে যান সৌগত। রক্তাক্ত অবস্থায় সৌগতকে দেখে পুলিশ কর্মীরা চিকিৎসা করার পরামর্শ দেন। এরপর তাঁকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি সেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন ” রক্তাক্ত অবস্থায় এসেছিল ওই যুবক। তাঁকে বলা হয়েছে চিকিৎসা করিয়ে তারপর এসে অভিযোগ করতে। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”
ভারত জেতার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যুবক প্রহৃত
RELATED ARTICLES



