Wednesday, April 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসোনার গহনাভর্তি ব্যাগ পেয়ে তা পুলিশের হাতে তুলে দিল গ্যারেজ মিস্ত্রি

সোনার গহনাভর্তি ব্যাগ পেয়ে তা পুলিশের হাতে তুলে দিল গ্যারেজ মিস্ত্রি

অন্ডাল,৮ এপ্রিলঃ সোনার গহনাভর্তি ব্যাগ রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়ে সততার এক অনন্য নজির গড়লেন অন্ডালের এক মোটর বাইক গ্যারেজের মিস্ত্রি মহম্মদ মহসিন আনসারী। অন্ডাল মোড়ের গ্যারেজ মিস্ত্রি আনসারী বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ একটা গাড়ির ট্রায়াল করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই রাস্তার উপর একটা ব্যাগ পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে এবং তার মধ্যে থেকে উদ্ধার হয় সোনার গহনা ও দরকারি নথিপত্র। জানা যায়,কাজোরা গ্রামের বাসিন্দা গৌতম মুখার্জি বাইকে ওই গহনার ব্যাগটি নিয়ে গোপালমাঠে তার গৌতম ঘটকের বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় তার বাইক থেকে ব্যাগটি পড়ে যায়। আত্মীয়ের বাড়িতে গিয়ে যখন দেখেন ব্যাগটি নেই,তিনি চরম হতাশায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গেই তারা সেই রাস্তায় ব্যাগটির খোঁজ করতে বেরোন। রাস্তায় পুলিশ কর্মীকে জিজ্ঞাসা করে জানতে পারেন একটি ব্যাগ থানায় জমা পড়েছে। অবশেষে তারা অন্ডাল থানায় গিয়ে পুলিশের থেকে সেই ব্যাগ ফেরৎ পান। গোপাল মাঠের বাসিন্দা গৌতম ঘটক গ্যারেজ মিস্ত্রি আনসারীর এই সততায় মুগ্ধ হয়ে বলেছেন,বর্তমান অসৎ ও স্বার্থপরতায় ভরা সমাজেও যে তার মতো মানুষ রয়েছে এর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। পুলিশের পক্ষ থেকেও আনসারীর এই সততার প্রশংসা করা হয়েছে।  আনসারী জানিয়েছেন,তিনি রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বুঝতে পারেন এরমধ্যে প্রয়োজনীয় কিছু থাকতে পারে। তাই তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে সেটি তাদের হাতে তুলে দিয়েছেন যাতে যার জিনিস সে যেন পেয়ে যায়। তিনি খুশি যে ওই ব্যক্তি তার ব্যাগটি ফেরৎ পেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments