সংবাদদাতা,আসানসোলঃ মন্দিরের সামনে রয়েছে পুলিশের লাগানো সিসিটিভি। রাতে পুলিশের গাড়ি টহল দেয়। তা সত্বেও কিভাবে মন্দিরে চুরির ঘটনা ঘটে গেল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সালানপুর থানার রামডি রক্ষা কালী মন্দিরের ভক্তরা ও স্থানীয় মানুষ। মন্দিরের তালা না ভেঙে কেবল বাঁশের একটি আকশি ব্যবহার করে মা কালীর মূর্তির রূপার মুকুট,কানের দূল চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। এই ঘটনায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে স্থানীয়দের অভিযোগ, সালানপুর থানায় কোনো ইন্সপেক্টর ইনচার্জ না থানায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাই এখানে মন্দিরও সুরক্ষিত নয়। পুলিশ যদি রাতে ঠিক মত টহল দেয় তবে এই চুরির সাহস পেত না চোরেরা। তাদের অভিযোগ,যেখানে মন্দির সুরক্ষিত নয় সেখানে তাদের বাড়ি,দোকান কি ভাবে সুরক্ষিত থাকবে। মন্দিরের সেবায়েত ভূপেন মাহাতো জানিয়েছেন, প্রতিদিনকার মতোই শুক্রবার সন্ধ্যায় মন্দির বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে মন্দির পরিস্কার করতে এসে দেখেন মায়ের মূর্তির মুকুট নেই,কানের দুল নেই,গলার মালা ছিড়ে পড়ে রয়েছে। এবিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন,গত দুদিন ধরে এক যুবক বাইরে থেকে এসে মন্দিরে থাকছিল। তার আর দেখা পাওয়া যাচ্ছে না। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।
মন্দিরে চুরির ঘটনায় পুলিশের উদাসীনতাকেই দুষছে এলাকাবাসী
RELATED ARTICLES



