দুর্গাপুর,৭ এপ্রিল: প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই পশ্চিম দুর্গাপুর বিধানসভা এলাকায় সকাল সন্ধ্যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কবি দত্ত। মঙ্গলবার ছিল তাঁর ৬১ তম জন্মদিন। এদিনও তিনি অন্য দিনের মতোই প্রচারে বের হন। তাঁর এই বিশেষ দিনটির শুরু হয় দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে পদযাত্রার মধ্য দিয়ে। পদযাত্রার সূচনাতেই কর্মী-সমর্থকদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত হয়ে ওঠেন কবি দত্ত । হাতে কেক নিয়ে হাজির হন সমর্থকেরা—হাসিমুখে সকলের সঙ্গে কেক কেটে উদযাপন করেন নিজের জন্মদিনের এই বিশেষ মুহূর্ত। মানুষের এই ভালোবাসাই তাঁকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে, বললেন আপ্লুত কবি দত্ত। একই দিনে তিনি ভোট প্রচারে যান দুর্গাপুরের আইনজীবীদের কাছে। সেখানেও কেক কেটে কবি দত্ত কে জন্মদিনের শুভেচ্ছা জানান আইনজীবীরা। এখানে কবি দত্ত বলেন,ভোট ভিক্ষা নয়,কাজ দেখে ভোট দেবেন। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক কবি দত্তের প্রতিদ্বন্দ্বী লক্ষণ ঘোরুই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে কটাক্ষ করতেও ছাড়েনি নি। লক্ষণ বলেছেন, কবি বাবু ভুল জায়গায় পা দিয়েছেন। তাই অনেক কষ্ট করতে হচ্ছে। তবে কিছু করার নেই, ফেঁসে গেছেন। ২৩ তারিখের পরে তার মন খারাপ হবে। তাই তিনি ব্যবসাটা মন দিয়ে করুন।
জন্মদিনেও প্রচারের ময়দানে কবি দত্ত,কেক নিয়ে হাজির সমর্থকরা
RELATED ARTICLES



